সোনারগাঁওয়ে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

আপডেট : ২৫ মে ২০১৫, ১৫:৫০
 
জেলার সোনারগাঁওয়ে গাছ থেকে পড়ে আক্তার হোসেন(৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। সোমবার সকালে উপজেলার সনমান্দী ইউনিয়নের গোপেরবাগ গ্রামে এই ঘটনা ঘটে।
 
জানা গেছে, সকালে আক্তার হোসেন আম পাড়ার জন্য গাছে ওঠেন। এক পর্যায়ে পা ফসকে তিনি প্রথমে ঘরের চালের ওপর ও পরে সেখান থেকে মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা আক্তারকে মৃত ঘোষণা করেন।