বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় মাসুদ শেখ (২২) নামে এক যুবক নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার চাঁদেরহাট নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। মাসুদ মংলা বন্দর এলাকার রাতারাতি কলোনীর আব্দুর রহিমের ছেলে।
বাগেরহাট মহাসড়কের পুলিশের ওসি আব্দুল মান্নান ফরাজী বলেন, ঢাকা থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটক পরিবহন চাঁদেরহাট সেতুর কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ওপরে উঠে যায়। এতে ঐ পরিবহনের অন্তত ১৫ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মংলা মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় সকাল সাড়ে দশটার দিকে মাসুদ নামে এক যাত্রী মারা যান। অন্যদের মংলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হয়েছে।
