শিবগঞ্জ সীমান্তে ভারতীয় রূপি-সিমকার্ডসহ বাংলাদেশি আটক

আপডেট : ২৫ মে ২০১৫, ১৭:০১
চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিজিবি সদস্যরা ভারতীয় রূপি ও সিমকার্ডসহ মিলন নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে।
 
৯-বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী জানান, সোমবার সকাল নয়টার দিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময়  মো. মিলন (২০) নামের ওই যুবককে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা উপজেলার বিশরশিয়া থেকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে ভারতীয় এক হাজার এক শ ৯০ রূপি, কয়েকটি সিমকার্ড পাওয়া গেছে। মিলনকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।