চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বিভাগের ( পিডিবি) ভ্রাম্যমাণ আদালত বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে।
সোমবার নগরীর হাটহাজারী এলাকায় চট্টগ্রাম বিদ্যুৎ আদালত (উত্তর) এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ১২টি মামলা, ৯টি সংযোগ বিচ্ছিন্ন এবং ৮২ হাজার টাকা জরিমানা করা হয়।
হাটহাজারীর বিক্রয় ও বিতরণ বিভাগ নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হোসেন ইমাম, উপ-সহকারি প্রকৌশলী মইনউদ্দিন আহম্মদ, বকুল চন্দ্র রায়, মো. নজরুল ইসলাম, মুজিবুর রহমান মন্টু, আব্দুল মান্নানসহ বিদ্যুৎ বিভাগের অন্যান্য কারিগরী কর্মীরা উপস্থিত ছিলেন।
