মার্কিন কৃষি পণ্যে শুল্ক প্রত্যাহার করতে চীনের প্রতি আহবান ট্রাম্পের

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ০০:২৬

যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যে সব ধরনের শুল্ক প্রত্যাহার করতে চীনের প্রতি আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প এই আহবান জানান। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি চীনকে দ্রুত আমাদের কৃষি পণ্যে সব ধরনের শুল্ক প্রত্যাহারের আহবান জানাচ্ছি। কারণ আমরা বাণিজ্য আলোচনায় অনেকদূর অগ্রসর হয়েছি। আর আমি দ্বিতীয় ধাপে পহেলা মার্চ থেকে চীনের পণ্যে শুল্ক বাড়াইনি। শুল্ক প্রত্যাহার করলে মার্কিন কৃষকরা ভাল সুবিধা পাবেন বলে উল্লেখ করেন ট্রাম্প। -সিএনএন