জেলার কলমাকান্দায় বজ্রপাতে শিশুসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলায় বজ্রপাতে এসব হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলো, খারনই ইউনিয়নের গবীন্দপুর গ্রামের শরাফত আলী (৩৫), রংছাতি ইউনিয়নের হাসনাগাঁওয়ের মর্জিনা (১১) ও ঝুমা আক্তার (৯)। আহত সোমা (১৩), রুখসানা (৪), খাদিজা আক্তারকে (৪২) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাচ্চু মিয়ার কন্যা বন্যাকে (১৮) ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
