নাশকতার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমির মাও. আব্দুল গফ্ফারসহ ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) ইন্সপেক্টর শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
