সুন্দরবনে মৌয়াল গুলিবিদ্ধ

আপডেট : ২৫ মে ২০১৫, ১৯:০৩
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ফিরিঙ্গি এলাকায় বনদস্যুদের গুলিতে রবিউল ইসলাস (৩৫) নামে এক মৌয়াল গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার বিকাল তিনটার দিকে ওই মৌয়ালকে উদ্ধার করে তার সহযোগীরা। 
 
এর আগে রবিবার সন্ধ্যার দিকে বনদস্যুদের আক্রমণের শিকার হন রবিউল। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের কেনা গাজীর ছেলে। 

রবিউল ইসলামের শাশুড়ি শেফালী বেগম জানান, গত বুধবার বৈধ পাশ নিয়ে সহকর্মীদের সাথে সুন্দরবনে মধু কাটতে যান রবিউল। রবিবার সন্ধ্যার পর বনদুস্যরা চাঁদা আদায়ের জন্য তাদের নৌকাটি গতিরোধের চেষ্টা করে। এ সময় পালানোর চেষ্টা করলে তাদের নৌকা লক্ষ্য করে গুলিবর্ষণ করে বনদস্যুরা। এতে রবিউল গুলিবিদ্ধ হন। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে। তিনি এখন চিকিৎসাধীন।