ইসলামিক স্টেট জঙ্গিরা ইরাকের বেইজি তেল শোধনাগারে আগুন দিয়েছে। রাজধানী বাগদাদ থেকে ২০০ কিলোমিটার দূরে ইরাকের এই বৃহত্তম তেল শোধনাগারটির অবস্থান।
বেইজি শোধনাগারটিতে ইরাকের প্রায় এক তৃতীয়াংশ তেলে শোধন করা হয়। আগুন দেয়ার পর সেখান থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে বলে খবরে জানিয়েছে আল জাজিরা।
ইরাকের সেনা সমর্থিত সিয়া মিলিশিয়ারা এখন ওই এলাকা থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থান করছে।
দ্বিতীয় ফেডারাল পুলিশ ব্রিগেডের কমান্ডার কর্নেল মান আল-সাঈদ আল জাজিরাকে বলেছেন, 'আইএস জঙ্গিরা পরিখা খনন করে অবস্থান নিয়েছে। এছাড়াও তারা রাস্তার পাশে বোমা পেতে রেখেছে। আমরা আশা করছি আমাদের বাহিনী এইসব বাধা অতিক্রম করতে সক্ষম হবে। তারা তাদের যোদ্ধা ও অস্ত্র হারিয়ে মরিয়া হয়ে আমাদের অগ্রযাত্রাকে বাধা দিতে এধরনের কাজ করছে।'
