অবৈধ ড্রাগ ব্যবহারের অপরাধে পাকিস্তানি ক্রিকেটার রাজা হাসানকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সময়ের মধ্যে পিসিবি আয়োজিত কোনো ধরনের ক্রিকেটে তিনি অংশগ্রহণ করতে পারবেন না।
করাচিতে ২০১৫ ওয়ানডে কাপ চলার সময় ডোপ টেস্টের ব্যবস্থা করে পিসিবি। স্যাম্পল যায় ল্যাবরেটরিতে। সেখান থেকে ফলাফল আসে পিসিবির কাছে। তারপর অ্যান্টি ডোপিং নিয়মের অধীনে রাজাকে নিষিদ্ধ করা হয়।
পিসিবি জানিয়েছে, নিষিদ্ধ করা এই সময়ে সে পিসিবি আয়োজিত কোনো ধরনের ক্রিকেট খেলায় ও কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না।
