রাজবাড়ীর পাংশা উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে শুকুর আলী মণ্ডল নামে ওই ব্যক্তির লাশ একটি মাঠে পাওয়া যায়।
স্থানীয়রা জানিয়েছেন, শুকুর আলীর (৫০) বাড়ি ওই উপজেলার হাবাসপুর ইউনিয়নের ডাঙ্গিপাড়া এলাকায়। সকালে নামাজ আদায়ের জন্য তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। সকাল নয়টার দিকে ডাঙ্গিপাড়া মাঠ থেকে লাশ উদ্ধার করা হয়।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মোহাম্মদ ইকবাল হায়াত বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনার ব্যাপারে তদন্ত চলছে।
