এক কলা গাছে ২১ মোচা

আপডেট : ২৬ মে ২০১৫, ১৪:২৭
 
সাধারণত একটি কলা গাছে একটিই মোচা ধরে থাকে। কিন্তু ব্যতিক্রমি এক চিত্র দেখা গেছে রংপুরের মিঠাপুকুর উপজেলায়। সেখানে একটি গাছে ২১টি মোচা ধরেছে। যা স্থানীয় মানুষদের অবাক করেছে।
 
গাছটির মালিক গোলাম মোস্তফা জানান, গাছটিতে ২১টি মোচা ধরেছে। মোচাগুলো যেন কেউ নষ্ট করতে না পারে সেজন্য গাছের চারপাশে বেড়া দিয়ে রাখা হয়েছে।
 

এদিকে এ খবর চারদিকে ছড়িয়ে পড়ায় স্থানীয় লোকজন গাছটি দেখতে আসছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলম জানান, মাল্টি ভ্রুণের কারণে উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে এ রকম অস্বাভাবিক প্রজনন হতে পারে। তবে ২১টি মোচা আসলেও সবগুলো মোচা টিকবে না। তাই একটি মোচা রেখে বাকিগুলো ছেঁটে ফেলার পরামর্শ দিয়েছেন এই কৃষি কর্মকর্তা।