রাজধানীসহ বিভিন্নস্থানে কালবৈশাখী

আপডেট : ২৬ মে ২০১৫, ১৬:০২
রাজধানী ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। মঙ্গলবার সকাল আটটার পর থেকে প্রায় এক ঘণ্টা ধরে বৃষ্টিপাত হয়। 
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ৩৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
 
আবহাওয়া অধিদফতর থেকে জানা গেছে, কালবৈশাখী ঢাকাসহ টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুরের ওপর দিয়ে বয়ে গেছে। বাতাসের বেগ ছিল ৩৭ কিলোমিটার।
 
এছাড়া রাজশাহী, পাবনা, সাতক্ষীরা, যশোর ও কুষ্টিয়া অঞ্চল দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এটি অব্যাহত থাকতে পারে।