রাজশাহীতে পান্নাপাড়া বিল থেকে দুর্গাপুর উপজেলার জয়নগর এলাকার যুবক আব্দুস সালামের (৩৭) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পরে বেলা ১০টার দিকে পরিবারের সদস্যরা আব্দুস সালামকে শনাক্ত করেন। তিনি দুর্গাপুর উপজেলার জয়নগর এলাকার আব্দুল হাকিমের ছেলে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পরিবারের সদস্যদের দাবি, সালাম মৃগি রোগী ছিলেন। এ কারণে তিনি পানিতে ডুবে মারা যেতে পারেন বলেও পুলিশ ধারণা করছে।
স্থানীয় পারিলা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ভুলু জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এলাকায় নিহতের কোনো শত্রু ছিল না।
