বাংলাদেশে ই-গ্রোসারি শপের উজ্জ্বল সম্ভাবনা

আপডেট : ২৬ মে ২০১৫, ২০:৫৭
ই-কমার্স ব্যবসায় রীতিমত বিপ্লব শুরু হয়েছে বাংলাদেশে। একের পর এক নতুন অনলাইন সাইট এসে জায়গা করে নিয়েছে।বিশেষ করে বাজারে বা মার্কেটে যাওয়ার ঝুঁকি এবং সময় দুটি বাঁচিয়েই বাসায় বসে অনলাইনে শপিং সেরে নেওয়াটাই অনেকের কাছে প্রথম পছন্দ।
 
পুরনো জিনিশ ক্রয়-বিক্রয়ের জন্য বিক্রয় ডট কম বা এখানেই ডট কমে ক্লিক করে বেড়াচ্ছেন অনেকেই। কেউবা ছুটির দিনে সকালে আরামের ঘুম হারাম করে বাজারে যাওয়ার চেয়ে ঘরে বসেই বিশুদ্ধ খাবার অর্ডার করে নেন। এর সবই সম্ভব হচ্ছে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সহজলভ্য হয়ে যাওয়ার কারণে।তরুণ জনগোষ্ঠী এবং চাকুরীজীবীদের মধ্যে ইন্টারনেট ব্যবহারের হার অনেক বেশী।ভবিষ্যতে ইন্টারনেট ব্যবহারের হার নিঃসন্দেহে আরও বাড়তে থাকবে। তাই অনলাইন ই-কমার্স সাইটগুলোর মত অনলাইন গ্রোসারি শপ গুলোও এসব জনগোষ্ঠীর উপর ভরসা রেখে ব্যবসা চালিয়ে যেতে পারেন।
 
IMG0
 
ঢাকা, চট্টগ্রামের মত মেগাসিটি গুলোতে বিশাল লম্বা ট্রাফিক জ্যাম ঠেলে বাজারে যাওয়া এখন অনেকের কাছেই অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চাকুরীজীবিদেরতো অফিস থেকেই বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে যায়।আবার কষ্ট করে বাজারে গেলেও তো আর নিশ্চিতভাবে বিশুদ্ধ খাবার সহজে মেলে না। তাই ক্রেতাদের আগ্রহের কথা মাথায় রেখেই চালডাল ডট কম, সবজি বাজার এবং ডাইরেক্ট ফ্রেশের মত ই-গ্রোসারি শপ গড়ে উঠেছে।
 
ক্রেতাদের ডিমের মত সাধারণ পণ্য কিনতেও এখন আর পাঁচ মিনিট সময় নষ্ট করে নিচে নেমে দোকান থেকে কেনার পক্ষে নয় চাল ডাল ডট কম।
 
এমনই আরেকটি সাইট হল ডাইরেক্ট ফ্রেশ। বাংলাদেশে বিশুদ্ধ সালাদ বানানো কতটা কঠিন সেই চিন্তা থেকে ডাইরেক্ট ফ্রেশের ধারণা মাথায় আসে উদ্যোক্তাদের।এরপর থেকে ক্রেতাদের অর্ডার অনুযায়ী বিশুদ্ধ খাবার পৌঁছে দেয়ার কাজ করে যাচ্ছে ডাইরেক্ট ফ্রেশ।
 
বাংলাদেশে বিশুদ্ধ খাবার পেতে অনেক বেশী ঝামেলা পোহাতে হয় দেখে ডাইরেক্ট ফ্রেশ নিজস্ব খামারে ট্রেনিং প্রাপ্ত কৃষকদের দিয়ে চাষাবাদ করে থাকে। প্রতিটি ক্ষেত্রেই তদারকি করে থাকেন ডাইরেক্ট ফ্রেশের নিয়োজিত কর্মীরা।
 
আইটি প্রোফশনাল মোহাম্মদ তারেক বলেন, ‘ঢাকার বাসায় বসে আমি ইতালিয়ান খাবারের স্বাদ পেতে চাই।এজন্য প্রয়োজনীয় বিশুদ্ধ মাংস,সবজি সব কিছুই এখন অনলাইন থেকে কিনে নিতে পারি’।
 
তারেকের মত ঢাকার অনেকেই এখন বাড়িতে বসে দেশ বিদেশের খাবারের স্বাদ নিতে ডাইরেক্ট ফ্রেশের মত সাইটে যেয়ে অর্ডার দিচ্ছেন। http://www.directfreshbd.com/  সাইটে যেয়ে বিশুদ্ধ খাবার অর্ডার দেয়া যাবে।
 
আগামী পাঁচ বছরের মধ্যে হয়তো বাংলাদেশে শপিং করার ধারনাই পরিবর্তন হয়ে যেতে পারে। মার্কেট কিংবা বাজারে বাজারে না ঘুরে সবাই তখন চাল ডাল কিংবা ডাইরেক্ট ফ্রেশের ওয়েবসাইটে এক ক্লিকে খাবার অর্ডার করবে।
 
 
আর্টিকেল লিংক- http://goo.gl/9jKjVA
IMG1