আক্কেলপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৬ মে ২০১৫, ২১:৩৮
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মমিন আহম্মেদ (২৫) উপজেলার আলী মাহমুদ গ্রামের মৃত আজহার আলীর ছেলে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোপিনাথপুর বাজারে লেদ মেশিনে কাজ করার সময় মমিন হটাৎ বিদ্যুতের তারে জড়িয়ে যান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।