কুড়িগ্রামের রাজারহাটে গত শনিবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের সময় থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত গোটা উপজেলা বিদ্যুত্ বিহীন ছিল। এতে সরকারি-আধাসরকারি অফিস, ব্যাংক-বীমা, ব্যবসায় প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প-কারখানা, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম থমকে গেছে। এদিকে পল্লী বিদ্যুতের উদাসীনতায় গত ৫দিন ধরে বিদ্যুত্ না থাকায় উপজেলার সর্বত্র অন্ধকারাচ্ছন্ন অবস্থা বিরাজ করছে।
পাশাপাশি বাসাবাড়ির ব্যবহূত ফ্রিজ, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিদ্যুত্চালিত সকল যন্ত্রাংশগুলো বিকল হয়ে পড়েছে।
কুড়িলা পল্লী বিদ্যুতের জিএম প্রকৌশলী এস এম মোজাম্মেল হক বলেন, গত শনিবার রাতের ঝড়ো হাওয়ায় তিস্তা রেল সেতু এলাকায় ১৩২ কেভি লাইনের তার ছিঁড়ে যাওয়ার ফলে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সর্বত্র বিদ্যুত্ বিহীন হয়ে পড়ে। গত ৫ দিন ধরে ওই লাইন মেরামতের কাজ চলছে। মেরামতের কাজ শেষ হলেই বিদ্যুত্ সরবরাহ করা হবে।
