বিমানে চড়ে প্রশিক্ষণ

আপডেট : ২৭ মে ২০১৫, ০৩:০৩

ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের কেবিন ক্রু শিক্ষার্থীদের ব্যবহারিত প্রশিক্ষণ গত ১৬ মে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭টায় ড্যাশ-৮, ফ্লাইট নং বি জি ৪১১ চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে এবং ৭টা ৪০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ৪ টা ৪০ মিনিটে বোয়িং-৭৭৭, ফ্লাইট নং বি জি ০৩৮-এর মাধ্যমে ঢাকার উদ্দেশে রওনা দেয় এবং ৫টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
 
বিমানে আরোহণের পূর্বে লাগেজ চেকিং, বোডিং কার্ড সংগ্রহ ও বিমানে আরোহণপূর্বক উড্ডয়ন অবস্থায় কেবিন ক্রু পরিচালিত যাবতীয় কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এ ছাড়াও, চট্টগ্রামে অবস্থানকালে প্রশিক্ষণার্থীরা শাহ আমানত বিমানবন্দরের যাবতীয় কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
 

শিক্ষার্থীরা যেন তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক কাজেও দক্ষ হয়ে উঠে, সেজন্য এই ব্যাতিক্রম উদ্যোগটি গ্রহণ করা হয়। দুই বিমানবন্দরে এবং উড়ন্ত অবস্থায় বিমানে হাতে-কলমে সিটবেল্ট বাঁধা, অ্যানাউন্সমেন্ট, আপ্যায়ন ব্যবস্থাপনা, সেফটি কার্ড ইনফরমেশন, লাগেজ কেবিন ব্যবস্থাপনা, ওয়াশরুম, কিচেন ক্যাবিনেটসহ উড্ডয়ন ও অবতরণ, ঘোষণা, আগমন ও নির্গমন চেকিং ব্যবস্থাপনা ইত্যাদি প্রশিক্ষণ প্রদান করা হয় শিক্ষার্থীদের। প্রশিক্ষণকালে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আলী। ইনস্ট্রাক্টর হিসেবে এই প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধান করেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী (বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু হিসেবে কর্মরত) শফিকুল ইসলাম। উল্লেখ্য, ইউনাইটেড কলেজ অব এভিয়েশন কেবিন ক্রু/এয়ারহোস্টেস  কোর্সটি সাফল্যের সাথে পরিচালনা করে আসছে গত কয়েকবছর ধরেই।