ক্যারিয়ার গড়তে নিটওয়্যার ম্যানুফ্যাচারিং প্রযুক্তি

আপডেট : ২৭ মে ২০১৫, ০৩:০৯

বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প গার্মেন্টসকে আরও এগিয়ে নিতে প্রয়োজন দক্ষ জনবল। এ লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলেছে কলেজ অফ ফ্যাশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (সিএফটিএম)। এটি প্রফেশনাল ও কর্মমুখি শিক্ষাপ্রতিষ্ঠান। অলাভজনক কলেজটি বিএমএনথ্রি ফাউন্ডেশেন কর্তৃক প্রতিষ্ঠিত এবং ট্রাস্টিবোর্ড অ্যাক্ট কর্তৃক নিবন্ধিত। কলেজটির পরিচালনা পর্ষদে সভাপতি হিসেবে রয়েছেন হরাইজন ফ্যাশন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর টেক্সটাইল ইঞ্জিনিয়ার মীর মোবাশ্বের আলী। কলেজ পরিচালনার দায়িত্বে আছেন শেখ মোহাম্মদ নিজামউদ্দিন (এমবিএ)। তিনি বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করেছেন। যুক্তরাজ্যের ওয়ারউইক ইউনিভার্সিটি এবং জি-আই-জেড, জার্মানি মনোনীত কনসালট্যান্ট হিসেবে সিএফটিএম ৩২টি গামের্ন্টস ফ্যাক্টরিতে দক্ষ জনবল গড়ার কাজে নিয়োজিত।

 
ওয়ার্ল্ড ব্যাংকের রেজিস্টার্ড কনসালট্যান্ট হিসেবে সিএফটিএম মনোনয়ন পেয়েছে, যার রেজিস্ট্রেশন নম্বর ১৩৪৫৮৪। জাতীয় বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীভুক্ত এই কলেজ থেকে কানাডার লা-সালে ইন্টারন্যাশনাল কলেজ ও মানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ক্রেডিটও ট্রান্সফার করা যায়। এখানে পাঠদানে থাকছে আধুনিক শিক্ষা উপকরণ এমএমপি, ওএইচপির ব্যবহার, ভিডিও ক্লিপ প্রদর্শন। সমৃদ্ধ গ্রন্থাগার, শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ, প্যাটার্ন ল্যাব, সুয়িং ল্যাব, স্যাম্পল রুম, ইন্টারনেট সংযোগসহ আধুনিক কম্পিউটার প্রভৃতি নিয়ে সিএফটিএম শিক্ষার্থীদের পড়ালেখার সর্বোচ্চ সুবিধা প্রদানে বদ্ধপরিকর। www.cftm-bd.com সাইট থেকে সিএফটিএম কলেজের লেখাপড়া ও অন্যান্য সুবিধা সম্পর্কে বিস্তারিত আরও তথ্য জেনে নেওয়া যাবে।
 
যেকোনো গ্রুপ থেকে ন্যূনতম জিপিএ ২.৫ পেয়ে উত্তীর্ণ যে কেউ ভর্তি হতে পারবে। কোর্সের মধ্যে রয়েছে ৪ বছর মেয়াদি বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলোজি এবং নিটওয়্যার ম্যানুফ্যাকচারিং টেকনোলোজি। যারা ও-লেভেল বা জিইডি বা শুধু এইচএসসি পাস, তাদের জন্য রয়েছে সিএফটিএম গ্র্যাজুয়েট প্রোগ্রাম (জি-সিএফটিএম)—চার বছর মেয়াদী, ১২০ ক্রেডিট অথবা হায়ার ন্যাশনাল ডিপ্লোমা প্রোগ্রাম- দুই বছর মেয়াদী, ৬০ ক্রেডিট প্রোগ্রামের অধীনে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এবং গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট কোর্স।
 
স্নাতক পাস হলে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম এক বছর মেয়াদি ৩০ ক্রেডিটের অধীনে অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও ফ্যাশন ডিজাইনে পড়তে পারবে। সার্টিফিকেট কোর্স (ছয় মাস) করতে চাইলে অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন ও ওয়ার্ক স্টাডি অ্যান্ড প্রোডাকশন প্ল্যানিং ফর অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং কোর্সগুলোর যেকোনো একটিতে করতে পারবে। এ ছাড়াও দেড় মাস থেকে চার মাস মেয়াদি বিভিন্ন শর্ট কোর্স যেমন—ফেব্রিক্স, প্যাটার্ন, কমপ্লায়েন্স ও অন্যান্য কোর্সগুলোর যেকোনো একটি করতে পারেন।