জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা মাসুদের হাতে খুন হয়েছেন চাচা শাহজাহান কালু (৫০)। মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের গজারীচালা নামক স্থানে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মাসুদ পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে শাহজাহান ও মাসুদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল বিকালে এনায়েতপুর বাজারের জমি সংক্রান্ত বিষয় নিয়ে চাচার সাথে ভাতিজার কথা কাটাকাটি হয়। রাতে শাহজাহান বাড়ি ফেরার পথে দা দিয়ে তাকে হত্যা করে মাসুদ।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্ততি চলছে।
