টাঙ্গাইলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৭ মে ২০১৫, ১৪:৫৬
 
টাঙ্গাইলের সখীপুরে অজ্ঞাত পরিচয় যুবকের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পলাশতলী গ্রামের সাইলসিন্দু খালের সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার সকালে ব্রিজের নিচে লাশটি দেখতে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায়।
 
সখীপুর থানার এসআই আনসার উদ্দিন বলেন, লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে লাশ গুম করার জন্য সেতুর নিচে ফেলে রেখেছে।