নওগাঁর চকদেবপাড়ায় নিজ বাসায় জোসনা বেগম নামে এক গৃহবধূ হত্যার শিকার হয়েছেন। বুধবার দুপুরে তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের স্বামী আব্দুল লতিফ পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় মাস আগে ঐ এলাকার ফজলুর রহমানের বাসার নিচতলা ভাড়া নেন রিক্সাচালক আব্দুল লতিফ। আজ দুপুরে জোসনা বেগম রান্না করছিলেন। এ সময় ঘরের মধ্যে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জোসনা বেগমকে হত্যা করা হয়। দুপুর একটার দিকে স্থানীয়রা জোসনা বেগমের জবাই করা লাশ দেখে থানায় খবর দেয়।
নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
