জার্মানির কোলন শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা এক টন ওজনের একটি বোমা নিষ্ক্রিয় করেছে কর্তৃপক্ষ। যুদ্ধের সময় শহরটিতে ব্যাপক বোমা বর্ষণ করেছিল মিত্র বাহিনী।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, গত শুক্রবার ওই এলাকাটিতে পাইপলাইন স্থাপনের জন্য মাটি খুড়তে গিয়ে বোমাটির সন্ধান পায় নির্মাণ কর্মীরা।
বুধবার বিকেলের রাইন নদীর পাশে অবিস্ফোরিত বোমাটিকে নিষ্ক্রিয় করা হয়। এসময় এলাকাটি থেকে প্রায় ২০ হাজার মানুষকে অন্যত্র সরে যেতে বাধ্য করে শহর কর্তৃপক্ষ। আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান এমনকি একটি চিড়িয়াখানাও বন্ধ করে দেয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে এই প্রথম এত সংখ্যক মানুষকে সরিয়ে নেয়া হয়।
মিত্র বাহিনীর বিমান থেকে ফেলা এমন অবিস্ফোরিত বোমা পাওয়া যাওয়া দেশটিতে বিরল ঘটনা নয়। সূত্র: বিবিসি
