৩০ হাজার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

আপডেট : ২৭ মে ২০১৫, ২১:২৯
জেলার টেকনাফ উপজেলা থেকে সাড়ে ৩০ হাজার ইয়াবা বড়ি ও নৌকাসহ মো. সামছুল আলম (২০) নামে এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তিনি মিয়ানমার মংডু শহরের প্রুং পুরুর বাসিন্দা। 
 
৪২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, বুধবার ভোররাত তিনটার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া সংলগ্ন নাফনদীতে অভিযানে গিয়ে একটি নৌকায় তল্লাশি চালিয়ে এসব ইয়াবাসহ ওই মিয়ানমার নাগরিককে আটক করা হয়। এ সময় নৌকাটি জব্দ করা হয়। এসব ইয়াবার মূল্য প্রায় ৯৩ লাখ টাকা। পরে তাকে পুলিশে হস্তান্তর করে মাদক ও বৈদেশিক আইনে মামলা করা হয়েছে। জব্দকৃত নৌকাটি টেকনাফ শুল্ক স্টেশনে জমা দেওয়া হয়েছে।