বাসে গণধর্ষণ: মূল আসামি গ্রেফতার

আপডেট : ২৭ মে ২০১৫, ২১:৫৬
সোনারগাঁওয়ে বাসে গার্মেন্টকর্মী গণধর্ষণের ঘটনায় ধর্ষক বাস চালক চাঁন মিয়া ওরফে চান্দুকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ১৫ দিন পর সাভার গেন্ডা বাস স্ট্যান্ড এলাকা থেকে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
 
উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে গত ১১ মে রাতে ‘ফকির ফ্যাশন’ গার্মেন্টের শ্রমিক যাত্রীবাহী বাসে ফেরার পথে অন্য শ্রমিকরা নেমে যাওয়ার পর বাসের চালক, হেলপার ও তার দুই সহযোগী মিলে তাকে গণধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী শ্রমিকের বাবা বাদী হয়ে সোনারগাঁও থানায় বাস চালক চাঁন মিয়া ওরফে চান্দুসহ চারজনের নামে মামলা করেন। ঘটনার পরদিন পুলিশ বাসের হেলপার রুবেলসহ বাসটি আটক করে। 
এ ঘটনার সাথে জড়িত অভিযোগে মূল হোতাসহ এনিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। 
 
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. মঞ্জুর কাদের জানান, এ ঘটনার মূল হোতা বাস চালক চান্দুকে সাভার থেকে গ্রেফতার করা হয়েছে।