অনুশীলনে সুয়ারেস

আপডেট : ২৮ মে ২০১৫, ১০:২১
 
পায়ের পেশির চোট কাটিয়ে দুই সপ্তাহ পর অনুশীলনে ফিরেছেন বার্সেলোনা তারকা লুইস সুয়ারেস। ক্লাবটি বুধবার তাদের ওয়েবসাইটে উরুগুয়ের এই স্ট্রাইকারের অনুশীলন করার খবর জানায়।
 
বায়ার্ন মিউনিখের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগে চোট পেয়ে মাঠ ছাড়েন সুয়ারেস। এই চোটের কারণে লা লিগায় বার্সেলোনায় শেষ দুই ম্যাচে খেলতে পারেননি তিনি।
 

শনিবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রের ফাইনালে দেখা যেতে পারে এই তারকাকে। বিলবাওকে হারালে এবং আগামী ৬ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসকে হারাতে পারলে দ্বিতীয়বারের মতো ট্রেবল জিতবে কাতালুনিয়ার ক্লাবটি।