নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিক্সার চাপায় তৌহিদ (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। বুধবার রাত নয়টায় বসুরহাট কবিরহাট সড়কের আয়েশা মোতালেব একাডেমীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
তৌহিদ সিরাজপুর ইউনিয়নের চাঁড়াভিটি এলাকার আবদুল মোতালেব মিয়ার বাড়ীর মাস্টার আবদুল মতিনের ছোট ছেলে। তিনি বসুরহাট সরকারি মুজিব কলেজের স্নাতক ১ম বর্ষের ছাত্র।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ৪ ঘণ্টা সড়ক অবরোধ ও ব্যাপক ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে ঘটনার সুষ্ঠু তদন্তে দোষীকে গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
