অপহরণের ৪ দিন পর কলেজছাত্রী উদ্ধার, আটক ১

আপডেট : ২৮ মে ২০১৫, ১৪:১০
 
জেলার লোহাগড়ায় অপহরণের চারদিন পর কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় এক অপহরণকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে উদ্ধার করা হয়।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লোহাগড়া সরকারী আদর্শ কলেজের  সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ঐ ছাত্রীকে কুমড়ী গ্রামের জাকির শেখের ছেলে আশিক শেখ (২২) দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে ঐ ছাত্রী প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে বের হয়। এ সময় আশিক, জাকির শেখ, জান্নাত শেখ ও তারিক শেখসহ পাঁচ থেকে ছয়জন তাকে অস্ত্রের মুখে অপহরণ করে। এ ঘটনায় অপহৃতের চাচা ইউপি মেম্বর নুরুজ্জামান বাদী হয়ে গত মঙ্গলবার লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন।
 
পুলিশ জানিয়েছে, লোহাগড়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা নয়ন পাটোয়ারীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার আগ্রাহাটি গ্রাম থেকে অপহূত ছাত্রীকে উদ্ধার। এসময় অপহরণে প্রধান হোতা আশিক শেখকে  আটক করা হয়।