আশুগঞ্জে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৮ মে ২০১৫, ২০:১৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জোলন রাণী বর্মণ(২১)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী ছিলেন।

 
বৃহস্পতিবার দুপুরে পুলিশ উপজেলার চর সোনারামপুর থেকে তার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে। জোলন উপজেলার সদর ইউনিয়নের চর সোনারামপুর গ্রামের ঠাকুর চান বর্মণের মেয়ে।
 
নিহতের পিতা ঠাকুর চান বর্মণ জানান, সকালে ঘুম থেকে উঠার পর টিনের চালের বাঁশের সাথে জোলনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে দুপুরে  পুলিশ এসে লাশ উদ্ধার করে।
 
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।