| রক্তচাপ |
নিয়ন্ত্রণের নতুন গাইডলাইন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নতুন গাইডলাইনে বলা হচ্ছে অনেক কম লোককে এখন থেকেএই সমস্যা নিয়ন্ত্রণে ওষুধ ব্যবহার করতে হবে।
বিশেষজ্ঞ প্যানেল বলছেন অনেককে আগে চিকিত্সা করালেও সুফল পেতেন অনেক কমই। তবে অন্যদল এনিয়ে শংকা প্রকাশ করছেন।
জার্নাল অব আমেরিকান মেডিকেল এসোসিয়েশনের সাম্প্রতিক প্রকাশনায় উল্লেখ করা হয়েছে ৬০ ভচর ও এর উর্দ্ধে যাদের বয়স
তাদের রক্তচাপ ১৫০/৯০-এর উপর গেলে ওষুধ গ্রহণ করতে হবে, পূর্বে এই সীমা ছিলো ১৪০/৯০। তবে বিশেষজ্ঞ প্যানেল বলেছেন, ডায়াবেটিক ও কিডনি রোগী
৬০ বছরের নিচে হলেও রক্তচাপ ১৪০/৯০ অতিক্রম করলে ওষুধ
সেবন করবেন। এখনও পর্যন্ত
এসব রোগীর জন্য ওষুধ সেবনের জন্য রক্তচাপ সীমা দেওয়া
হয়েছিলো ১৩০/৯০। হূদযন্ত্র যখন রক্তকে পাম্প করে সারা শরীরে ছড়িয়ে দেয় তখন রক্তনালীর
গাত্রে যে বল প্রয়োগ করে রক্ত,
তাই হলো রক্তচাপ। উপরেরটা
হলো সিসটোলিক চাপ বা হূদসংকোচনের সময়কার রক্তচাপ আর ডায়াসটেলিক হলো নিচেরটা, হূদযন্ত্র দুটো সংকোচনের মধ্যে
যখন হূদযন্ত্র বিশ্রাম নেয়
তখনকার রক্তচাপ। প্রাপ্ত বয়স্কদের রক্তচাপ ১২০/৮০ হলে বলা হয় স্বাভাবিক রক্তচাপ।
ইউনিভার্সিটি অব আইওয়া কার্ভার কলেজ অব মেডিসিনের ফ্যামিলি মেডিসিন বিভাগের প্রধান ডা: পল জেমস এবং গাইডলাইন লেখক বলেন, ক্লিনিক্যাল সাক্ষ্য প্রমাণ দেখা যায় আরও কঠোর গাইডলাইন দিয়ে তেমন সুফল আসেনা, এর ভিত্তিতেই এই পরামর্শ। ৬০ উর্দ্ধ লোকদের রক্তচাপ ১৫০/৯০ এর নিচে ওষুধ দিয়ে নামালে বাড়তি কোনও হিত আসেনা।
আমেরিকান হার্ট এসোসিয়েশন
এবং আমেরিকান কলেজ অব কার্ডিওলজি নতুন এই গাইডলাইন খতিয়ে দেখেনি। তবে
আমেরিকান হার্ট এসোসিয়েশন নতুন গাইডলাইন সম্বন্ধে ইতিবাচকও বলেনি। তাদের বক্তব্য পূর্বের পরামর্শ শিথিল করলে এই শংকা থেকে যাবে যে রক্তচাপ পর্যাপ্ত নিয়ন্ত্রণের বাইরে থেকে যাবে অনেকটাই। ২০১৩ সালের নভেম্বর মাসে আমেরিকান হার্ট এসোসিয়েশন ও আমেরিকান কলেজ অব কার্ডিওলজি যুগ্মভাবে উচ্চ রক্তচাপের চিকিত্সা নীতিসূত্র প্রকাশ করেছিলো।
জেমস এনিয়ে বলেছেন বয়স্ক লোকদের যেহেতু অনেক সময় অন্যান্য অসুখের জন্য আরও ওষুধ নিতে হয় সেক্ষেত্রে রক্তচাপের জন্য ওষুধ হবে বাড়তি চাপ যদি এতে তেমন সুফল না আসে।
জেমস অবশ্য বলেন, উচ্চ রক্তচাপের সজ্ঞা ‘১৪০/৯০ এর উপর হলে’ এই সজ্ঞাটি নতুন গাইডলাইনে থাকছে তবে লাইফস্টাইল বদলিয়ে একে নিয়ন্ত্রণের চেষ্টা থাকা উচিত এবং প্রয়োজনে ওষুধ ১৫০/৯০ পেরিয়ে গেলে। প্যানেল রক্তচাপের ৪ ধরণের
বিভিন্ন ওষুধের ব্যবহার সম্বন্ধে পরামর্শ দিয়েছেন। ডাইইউরেটিকস, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস, এনজিওটেনসিন কনভার্টিং
এনযাইম (এসিই) ইনহিবিটারস,
বা এনজিওটেনসিন রিসেপটার ব্লকারস হলো চার রকমের
রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ। এতে চিকিত্সা শুরু করার ক্ষেত্রে চিকিত্সকের বিকল্প পছন্দ করার সুযোগ আছে, প্রতিটি ওষুধের
রয়েছে জেনেরিক ভার্সন।
আমেরিকান হার্ট এসোসিয়েশন
এবং আমেরিকান কলেজ অব কার্ডিওলজি-এর যুগ্ম গাইডলাইনে
যে সব লোকের রক্তচাপ ১৪০-১৫৯ এবং ডায়াসটোলিক ৯০-৯৯ রয়েছে এদের জন্য লাইফস্টাইল পরিবর্তন করার কথা বলেছে এবং এদের
উপরে যাদের রক্তচাপ এদের জন্য ওষুধ ও লাইফস্টাইল পরিবর্তন
দুটোই করতে বলেছে। ১৪০/৯০ থাকা পর্যন্ত চিকিত্সা চলবে।
nঅধ্যাপক শুভাগত চৌধুরী
পরিচালক
ল্যাবরেটরী সার্ভিসেস
বারডেম, ঢাকা
