মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
নির্বাচন কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সুষ্ঠ নির্বাচনী পরিবেশ রক্ষার জন্য পুলিশ, র্যাব ও বিজিবি সমন্বয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ৫০টি মোবাইল টিম, নয় টি স্পেশাল মোবাইল টিম, আট টি স্ট্রাইকিং ফোর্স এবং নির্বাহী ম্যজিস্ট্রেটদের চার টি পৃথক টিম নিয়োজিত রয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ।
এই আসনে মোট ভোটার তিন লাখ ২৪ হাজার ৫৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬০ হাজার ৭২৩ জন ও নারী ভোটার ১ লাখ ৬৩ হাজার ৩৩২ জন। মোট ভোট কেন্দ্র ১৪০।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহ্হাব (নৌকা). এনপিপি’র কাজী তৌহিদুল আলম (আম), বিএনএফ-এর মুতাসিন বিল্লাহ (টেলিভিশিন) এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র তপন কুমার রায় (সিংহ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
উল্লেখ্য, গত ৯ মার্চ মাগুরা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ডা. সিরাজুল আকবরের মৃত্যুতে আসনটি শুন্য হয়।
