কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৪.২২ %

আপডেট : ৩০ মে ২০১৫, ১৪:১৩

কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে সম্মিলিত পাসের হার ৮৪ দশমিক ২২ শতাংশ। এ বোর্ডে তিনটি বিভাগে (মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য) জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৯৫ জন। এদের মধ্যে ৫ হাজার ৪৯২ জন ছাত্র এবং ৪ হাজার ৭০৩ জন ছাত্রী।

বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

শনিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

কুমিল্লা বোর্ডে এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ৪৫ হাজার ৭৬৮ জন। এর মধ্যে ছাত্র ৬৭ হাজার ২৫৫ জন ও ছাত্রী ৭৮ হাজার ৫১৩ জন।

বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৫ দশমিক ৭৮ শতাংশ। এ বিভাগে ৩৪ হাজার ৩১১ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩২ হাজার ৮৬২ জন। উত্তীর্ণদের মধ্যে ১৮ হাজার ২৮৬ জন ছাত্র ও ১৪ হাজার ৫৭৬ জন ছাত্রী।

মানবিক বিভাগে পাসের হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ। এ বিভাগে ৩৬ হাজার ৮৭৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ২৭ হাজার ৬০৪ জন। এদের মধ্যে ছাত্র ৬ হাজার ৭৫ জন ও ২১ হাজার ৬০৪ জন ছাত্রী।

ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৩ দশমিক ৫৩ শতাংশ। এ বিভাগে ৭৪ হাজার ৫৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬২ হাজার ২৯৯ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ৩৩ হাজার ৫৭৪ জন ছাত্র ও ২৮ হাজার ৭২৫ জন ছাত্রী।

 

কুমিল্লা বোর্ডের সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠান

কুমিল্লা শিক্ষা বোর্ডে সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এবারও শীর্ষে রয়েছে কুমিল্লা জিলা স্কুল। দ্বিতীয় অবস্থানে রয়েছে নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ।

৪র্থ কুমিল্লা ক্যাডেট কলেজ, ৫ম কুমিল্লা মডার্ণ হাইস্কুল, ৬ষ্ঠ ফেনী গভ: গার্লস হাইস্কুল, ৭ম কুমিল্লার ইস্পাহানী পাবলিক স্কুল এণ্ড কলেজ, ৮ম কুমিল্লার আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাইস্কুল, ৯ম কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এণ্ড কলেজ, ১০ম চাঁদপুর হাসান আলী গভ: হাইস্কুল, ১১তম ফেনী গভ: পাইলট হাইস্কুল, ১২তম কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ, ১৩তম চাঁদপুরের মাতৃপীঠ গভ: গার্লস হাইস্কুল, ১৪তম নোয়াখালী গভ: গার্লস হাইস্কুল, ১৫তম ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ গভ: হাইস্কুল, ১৬তম কুমিল্লার গভ: ল্যাবরেটরী হাইস্কুল, ১৭তম চাঁদপুরের আল আমীন একাডেমী, ১৮তম নোয়াখালী জিলা স্কুল, ১৯তম কুমিল্লার লাকসাম পাইলট হাইস্কুল ও কুমিল্লা ক্যান্টনমেন্ট হাইস্কুল।