নিউইয়র্কে বাংলা ভাষার টিভি চ্যানেল ‘টাইম টেলিভিশন’-এর উদ্যোগে স্প্রিং ফেস্টিভ্যাল ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।
মিউজিক্যাল শো, ফ্যাশন শো, নৃত্য এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণসহ নানান আয়োজনে সাজানো অনুষ্ঠানটি। গভীর রাত পর্যন্ত এসব আয়োজন উপভোগ করেন উপস্থিত অতিথি ও দর্শকেরা।
সন্ধ্যায় অতিথিদের নিয়ে মঞ্চে ফিতা কেটে স্প্রিং ফেস্টিভ্যালের উদ্বোধন করেন টাইম টিভিও সিইও আবু তাহের। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, উৎসব ডটকমের পরিচালক কামাল হোসেন মিঠু, মূলধারার রাজনীতিবিদ আব্দুস শহীদ, আব্দুল কাদির চৌধুরী শাহীন, নাসির আলী খান পল, এটর্নি মঈন চৌধুরী, সাংবাদিক নিনি ওয়াহেদ প্রমূখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মো. শামীম আহসান, নিউজার্সির প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলওমেন তাহসিনা আহমেদ, খানস টিউটিরোরিয়ালের সিইও ডা. ইভান খান, মামুনস টিউটোরিয়ালের কর্ণধার অধ্যক্ষ শেখ আল মামুন, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী আনোয়ার হোসেন, উৎসব ডটকমের সিইও রায়হান জামান প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে টাইম টিভির সিইও আবু তাহের বলেন, টাইম টিভি প্রবাসের বাংলাদেশি কমিউনিটির মূখপত্র হিসাবে কাজ করছে। বাংলাদেশি কমিউনিটির সুখে-দুঃখে পাশে থেকে কমিউনিটির কল্যাণে কাজ করে যেতে চায়। এজন্য দরকার সবার সহযোগিতা। তিনি বলেন, টাইম টিভি প্রবাসে নতুন প্রজন্মের মাঝে বাঙালী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, এ ধরনের উৎসব আয়োজনের মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির ঐক্য আরো সৃদৃঢ় হবে। এছাড়া মূলধারায় নেতৃত্ব প্রতিষ্ঠায় টাইম টিভি মেলবন্ধন হিসাবেও কাজ করবে বলে জানান আবু তাহের।
অনুষ্ঠানে টাইম টিভির সিইও আবু তাহের উৎসব ডটকমের রায়হান জামান, রিয়েল এস্টেট ব্যবসায়ী আনোয়ার হোসেনএবং আইটি প্রতিষ্ঠান ‘পিপল এন টেক’কে ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে খানস টিউটোরিয়াল ও মামুনস টিউটোরিয়ালের বেশ কয়েকজন কৃতি শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে মিউজিক্যাল পর্বে সঙ্গীত পরিবেশন করেন ক্লোজ আপ ওয়ানের জনপ্রিয় শিল্পী রন্টি দাশ, দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, মারিয়া, শারমিন মহসীন, শামীম সিদ্দিকী, মীরা সিনহা, শম্পা জামান, পারভেজ, মিলা, অপু, সোমা রহমান, গালিব, নিঝু, ড. মুকুট, দেলোয়ার প্রমূখ। এছাড়া ব্যান্ড সঙ্গীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড দল ‘ওয়ারফেয়ার’।
অনুষ্ঠানে দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে সুরছন্দের শিল্পী ইয়েনা, স্মৃতি, অনাদী ও অঙ্কুর এবং দলীয় নৃত্য পরিবেশন করে সুরছন্দের শিল্পীরা।
অনুষ্ঠানে ফ্যাশন শো পরিবেশন করে নিউইয়র্কের ফ্যাশন হাউজ ভাসাবি। ফ্যাশন শো’র নেতৃত্ব দেন ভাসাবির কর্ণধার, মডেল, কোরিওগ্রাফার ও ফ্যাশন ডিজাইনার পিয়াল।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে টাইম টেলিভিশন। যার সম্প্রচার ব্যবস্থাপনায় ছিলেন টাইম টিভির ব্রডকাস্ট কনসালট্যান্ট মীর্জা প্রোপেল। এছাড়া পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন টাইম টিভির নিউজ প্রেজেন্টোর ও উপস্থাপক সাদিয়া খন্দকার।
