দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৮৫ দশমিক ৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮৪২ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফলে জানা যায়, এই বোর্ড-এর অধীনে চলতি বছর মোট ১ লাখ ২৬ হাজার ৫৩২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৮ হাজার ১৮৯ জন।
বিজ্ঞান বিভাগে ৫৫ হাজার ৩৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫২ হাজার ৪৬২ জন। পাসের হার ৯৪ দশমিক ৭৫ শতাংশ।
মানবিক বিভাগে ৬৩ হাজার ৯৬২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৯ হাজার ৪৯০ জন। এই বিভাগে পাসের হার ৭৭ দশমিক ৩৭ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ হাজার ২৩৭ জন। এই বিভাগে পাসের হার ৮৬ দশমিক ৬১ জন।
বোর্ডের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম হয়েছে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় স্থানে-রংপুর ক্যাডেট কলেজ এবং তৃতীয় স্থানে রয়েছে রংপুর মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার ৫টি স্কুল থেকে কেউ পাশ করতে পারেনি আর শতভাগ পাশ করেছে ৩২০টি স্কুল থেকে।
গত বছরের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা দুইই কমেছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিলো ৯৩ দশমিক ২৬ শতাংশ। আর জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ছিলো-১৪ হাজার ৮২৭।
