চট্টগ্রামের কোতোয়ালীতে পুলিশের হেফাজতে এক আসামির মৃত্যু হয়েছে। তাকে চুরির মামলায় গ্রেফতার করা হয়।
শনিবার সকালে থানা হাজতে মৃত ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে পুলিশ দাবি করেছে।
চট্টগ্রামের শিকলবাহা এলাকার বাসিন্দা মৃত ইছহাক মিয়া (৫০) নন্দনকানন এলাকায় থাকতেন। ওই এলাকায় জাহিদ এন্টারপ্রাইজ নামে একটি কোমল পানীয় পরিবেশক প্রতিষ্ঠানের নৈশ প্রহরী ছিলেন তিনি।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মিজানুর রহমান গত ২৭ মে রাতে জাহিদ এন্টারপ্রাইজে চুরির চেষ্টার ঘটনায় ইছহাককে আসামি করে মামলা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জাকির খান।
সকালে ইছহাক বাথরুমে ঢুকে নিজের পরণে থাকা ফুল হাতা শার্টের একদিক বাথরুমের ভ্যান্টিলেটরে ও অন্যদিক গলায় লাগিয়ে আত্মহত্যা করেন।
