বাঘায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৫:৪৮

রাজশাহীর বাঘায় ইসলামী জলসা শুনে বাড়ি ফেরার পথে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে। শনিবার রাতে উপজেলার মহদীপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে রবিবার সকালে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই গৃববধূ।

অভিযোগে জানা গেছে, শনিবার উপজেলার মহদীপুর এলাকার হাববরের মোড় থেকে ইসলামী জলসা শুনে রাত আনুমানিক সাড়ে ১১টার সময় বাড়ি ফিরছিলেন এক গৃহবধূ (৩৫)। এ সময় এই এলাকার ইনছার আলীর ছেলে তরুন সরকার (৪৫) ফাঁকা রাস্তায় একা পেয়ে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়।

আরও পড়ুনঃ রাজারহাটে ১ বৃদ্ধার লাশ উদ্ধার

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মহাসীন আলী জানান, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/নূহু