রাজারহাটে ১ বৃদ্ধার লাশ উদ্ধার

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৫:৪১

রবিবার কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ এক বৃদ্ধার লাশ পুকুর থেকে উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার রাজারহাট ইউনিয়নের দক্ষিণ প্রাণপতি গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের মৃত আঃ মজিদের কন্যা রাহেলা বেগমের (৫৫) লাশ রবিবার সকালে প্রতিবেশীরা মৃত ভানু মিয়ার বাঁশ ঝাড়ের পাশের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাহেলা বেগমের লাশ উদ্ধার করে। রাহেলার লাশ দেখতে শত শত মানুষ ভিড় করে। 

পুলিশের সুরতহালে বৃদ্ধার শরীরে কোন জখমের চিহ্ন পাওয়া যায়নি বলে এসআই মমিনুল ইসলাম জানায়। রাহেলা অন্যের বাড়িতে কাজের মহিলা হিসেবে কাজ করে দিনাতিপাত করতেন। প্রতিবেশীরা রাহেলা বেগমের আকিস্মিক মৃত্যুকে মেনে নিতে পারছে না।

আরও পড়ুনঃ জীবনের ঝুঁকিতে মোসলেম উদ্দিন ছাত্রাবাসের ছাত্ররা

এ ব্যাপারে রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাহেলা বৃদ্ধ হওয়ায় পা ফসকে পুকুরের পানিতে পড়ে গিয়ে মারা যেতে পারে। লাশের ওয়ারিশ বলে কেউ নাই। তাই এলাকার চেয়ারম্যানের মাধ্যমে এলাকাবাসীদের লাশ দাফনের জন্য বলা হয়েছে।’

ইত্তেফাক/নূহু