বোয়ালিয়ায় নতুন বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন

আপডেট : ৩০ মে ২০১৫, ২১:৪৩
জেলার দক্ষিণ মতলব উপজেলায় প্রায় ১৫ কিলোমিটার নতুন বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া উপজেলার বোয়ালিয়া গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এতে এক হাজার সাতটি গ্রামের ৮৭ টি পরিবার বিদ্যুৎসেবার আওতায় আসবে।
 
এর আগে সকালে মন্ত্রী মতলব ফেরিঘাটে ‘মতলব সেতুর’ ভূমি অধিগ্রহণের চেক ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেন। প্রথম কিস্তিতে ১৮ জনকে এক কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রায় ৩৩ কোটি টাকা বিতরণ করা হবে বলে মন্ত্রী জানান।
 
উদ্বোধনকালে চাঁদপুরের ডিসি মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর,  উপজেলা চেয়াম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, কৃষি কর্মকর্তা মো. তাজুল ইসলাম ও পল্লী বিদ্যুতের ডিজিএম জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।