জাতীয় সংসদের-৯১ মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহ্হাব। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯৩ হাজার ১৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায় (সিংহ প্রতিক) পেয়েছেন ১২ হাজার ৭৯০ ভোট। গতকাল শনিবার রাত ৮টায় রির্টানিং অফিসার মো:মুজিবর রহমান বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
এর আগে গতকাল সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়। সকালের দিকে ভোটারের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। তবে শ্রীপুরে উপজেলার দড়িবিলা কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালত জসিমউদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে দুই বছরের কারাদন্ড দিয়েছেন। এদিকে বিভিন্ন কেন্দ্রে চার প্রতিদ্বন্দী প্রার্থীর পোলিং এজেন্টদের দেখা যায়নি। সব কেন্দে নৌকা প্রতীকের পোলিং এজেন্ট থাকলেও অন্য প্রার্থীরা সব কেন্দে এজেন্ট দিতে পারেননি। শহরের দুধ মল্লিক বালিকা বিদ্যালয কেন্দে ভোটারের সংখ্যা ছিল ২২২৬। সেখানে ভোট কাষ্ট হয়েছে ৩৭১টি , সরকারী কলেজ কেন্দে ভোটার সংখ্যা ২৬১৬ সেখানে ভোট কাষ্ট হয়েছে ৩১৯।
নির্বাচনে আওয়ামী লীগর মনোনিত প্রার্থী মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহ্হাব নৌকা প্রতীক নিয়ে, এনপিপি’র কাজী তৌহিদুল আলম আম প্রতিক, বিএনএফ-এর মুতাসিন বিল্লাহ টেলিভিশিন প্রতিক এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র তপন কুমার রায় সিংহ মার্কা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন। উল্লেখ্য, গত ৯ মার্চ মাগুরা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ,জেলা আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ রেডক্রিসেন্ট চেয়ারম্যান প্রফেসর ডা. সিরাজুল আকবর আকষ্মিক ইন্তেকাল করলে এ আসনটি শুন্য হয়।
