বাংলা উইকিপিডিয়ার দশম বছর পূর্তি উদযাপিত

আপডেট : ৩১ মে ২০১৫, ০২:৫৯

বাংলা উইকিপিডিয়ার এক দশক পূর্তি উপলক্ষে উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসে গতকাল অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী নানা আয়োজন।

 

অনুষ্ঠান উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় তিনি তরুণদের প্রতি বাংলা উইকিপিডিয়াকে আরও বেশি সমৃদ্ধ করে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিআইইউ উপাচার্য অধ্যাপক ড. লুত্ফুর রহমান ও উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও উইকিমিডিয়া বাংলাদেশের পরিচালক নুরুন্নবী চৌধুরী হাছিব। দিনব্যাপী অনুষ্ঠানে উইকিপিডিয়াতে তথ্য সমৃদ্ধকরণ, নিবন্ধ সম্পাদনা, ছবি যোগ করাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেমিনার ও কর্মশালা আয়োজন করা অনুষ্ঠানে উইকিপিডিয়ার দশবছর পূর্তি উপলক্ষে আয়োজিত ছবি প্রতিযোগিতায় বিজয়ী ও সেরা উইকিপিডিয়ানদের সম্মাননা প্রদান করা হয়।