চীনের নানজিং থেকে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছে সৌরশক্তি চালিত বিমান সোলার ইমপালস। প্রথমবারের মতো জ্বালানি ছাড়াই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা পৌঁছানোর দুঃসাধ্য কাজটি করতে যাচ্ছে সোলার ইমপালস ।
ফুয়েলবিহীন বিমানের একমাত্র যাত্রী সুইস পাইলট আন্দ্রে বোর্শবার্গ। শুধুমাত্র সৌরশক্তির ওপর নির্ভর করে এর আগে এতো লম্বা সময় ধরে এতো বিশাল দূরত্ব পাড়ি দিতে পারে নি কেউ। এই বিমানে গন্তব্যে পৌঁছতে হলে একটানা পাঁচ-ছয় দিন উড়তে হবে আকাশে।
দীর্ঘ যাত্রাকালেও সর্বোচ্চ ২০ মিনিটের বেশি এক নাগাড়ে ঘুমানোর সুযোগ পাবেন না চালক। মোনাকোর একটি নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিরতিহীনভাবে পর্যবেক্ষণ করা হবে পাইলটকে।
এই যাত্রায় সফল হতে পারলে বোর্সখবার্গ একই সঙ্গে অনেকগুলো রেকর্ডেরও মালিক হবেন।
খবর বিবিসি বাংলার।
