‘মেয়েদের জিনস পরায় ভূমিকম্পের কারণ’

আপডেট : ৩১ মে ২০১৫, ১৫:৩৮
 
নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর অনেকেই এর কারণ খোঁজার চেষ্টা করেছেন। কেউ কেউ দিয়েছেন অভিনব সব তত্ত্ব। একদল তো বলেই বসলেন গরু খাওয়ার ফলে নাকি ভূমিকম্প হচ্ছে। এবার আজগুবি এক তত্ত্ব দিয়েছেন পাকিস্তানের একটি রাজতৈনিক দলের প্রধান।
 

ইসলামাবাদে একটি সংবাদ সম্মেলনে জামিয়াত উলেমা-ই-ইসলামি ফজলের (জেইউআই এফ) প্রধান মওলানা ফজলুর রহমান বললেন, মেয়েদের জিনস পরা ভূমিকম্পের মতো বিপর্যয়ের কারণ। এ জন্য সশস্ত্র বাহিনীর মাধ্যমে এখনই একটি মিলিটারি অপারেশন করে সে দেশে মহিলাদের জিনস পরায় নিষেধাজ্ঞা জারি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে মেয়েদের ‘অশোভন’ আচরণ শুধু ভূমিকম্প নয়, মুদ্রাস্ফীতিরও কারণ।