জেলার হোমনা উপজেলায় তিন বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে শাহপরান প্রকাশ কাবিল (১৮) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।
গতকাল শনিবার রাতে হোমনা সদর বাসস্ট্যান্ড বালুর মাঠে ঘটা এ ঘটনার মামলায় অভিযুক্ত শাহপরানকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়।
আদালত সাক্ষ্যপ্রমাণাদির ভিত্তিতে তাকে কারাগারে পাঠায়।
