জেলার কাউনিয়া উপজেলায় হাসপাতাল থেকে এক যুবতির (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, রবিবার বেলা ১২টার দিকে উপজেলার হারাগাছে দুই যুবক অজ্ঞাত এক যুবতিকে (২২) অজ্ঞান অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসকরা যুবতির স্বাস্থ্য পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ওই যুবতির লাশ উদ্ধার করে।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই যুবতির সঙ্গে থাকা ব্যাগে কাপড় ও একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। তবে কিশোরীর মুখে বিষপানের কোন আলামত পাওয়া যায়নি।
