ঢাকা-মাওয়া মহাসড়কে বাস ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ সড়ক ফেডারেশন শ্রমিক ইউনিয়ন । বিআইডব্লিউটিএ টোল আদায় স্থগিত করায় রবিবার সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার করে নেয় সংগঠনটি।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিজাউল হক জানান, সকাল থেকে বাস ধর্মঘট চলছিল। বাস মালিকদের সাথে কথা বলে তাদের দাবিগুলো ফ্যাক্সের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে কর্তৃপক্ষ টোল আদায় স্থগিত করলে সন্ধ্যা হতে বাস চলাচল শুরু হয় ঢাকা-মাওয়া মহা সড়কে।
উল্লেখ্য, গত ২৪ মে রবিবার একই দাবিতে ঢাকা-মাওয়া রুটে বাস ধর্মঘটের ঢাক দিলেও পরে তা স্থানীয় সরকার দলীয় রাজনৈতিক নেতাদের আশ্বাসের পরিপেক্ষিতে পত্যাহার করে নেয় বাস মালিক কর্তৃপক্ষ। কিন্তু কোন প্রকার ফলাফল না পেয়ে তারা রবিবার থেকে আবারো ধর্মঘটের ডাক দেয়।
