বদরগঞ্জে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ

আপডেট : ০১ জুন ২০১৫, ২০:৫৯


রংপুরের বদরগঞ্জে আরিফা (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার পর তার স্বামী মিজানুর রহমান (৪০) থানায় আত্মসমর্পণ করেছেন। রবিবার দিবাগত রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের ঘাটাবিল ডাঙ্গিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রবিবার রাতের কোন এক সময় মিজানুর তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে। পরে সে থানায় এসে আত্মমর্পণ করে।

পুলিশ গিয়ে তার বাড়ি থেকে গৃহবধূ আরিফার লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।