নেপালে গত মাসে ভয়াবহ ভূমিকম্পের পর বন্ধ হয়ে যাওয়া হাজার হাজার স্কুল আবার খুলতে শুরু করেছে। ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত প্রায় সাত হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নেপালের সরকারি সূত্রগুলো। খবর- বিবিসির।
ভূমিকম্পের পরই বন্ধ হয়ে যায় দেশটির স্কুলগুলো। সেখানে ৮ হাজার স্কুলের প্রায় ২৫ হাজার ক্লাসরুম ক্ষতিগ্রস্ত হয় । সেই স্কুলগুলোই এখন বাঁশ আর কাঠ দিয়ে মেরামত করে ক্লাস নেয়ার উপযোগী করা হয়েছে। স্কুলগুলোতে প্রাথমিকভাবে শিশুদেরকে ধ্বংসলীলার পর মানসিক ট্রমা থেকে বেরিয়ে আসার উপায় শেখানো হবে।
