বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাওদাকে কুপিয়ে হত্যার দায়ে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাসেল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় দেন।
২০১৩ সালের ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন ব্রাউন কম্পাউন্ড এলাকায় সাওদাকে কুপিয়ে হত্যা করা হয়। সম্পর্কের অবনতি হওয়ায় রাসেল ধারালো অস্ত্র দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে সাওদাকে হত্যা করে বলে অভিযোগ ওঠে। সাওদার মা সাহিদা বেগম বাদী হয়ে রাসেলকে প্রধান অভিযুক্ত ও দু’জনকে অজ্ঞাত আসামি করে বরিশাল কেতায়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
১২ সেপ্টেম্বর রাসেলকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা একমাত্র রাসেলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন।
