দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকালে লোহাগড়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয় ইত্তেফাকের লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা শরিফুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি অ্যাড. আ. ছালাম খান, সাংবাদিক মারুফ সমদানী, মাহফুজুল ইসলাম, রেজাউল করিম, আবু হায়াত দারাজ, আবু আব্দুল্লাহ প্রমুখ। পরে আলোচনা সভা ও মিলাদ মহাফিল অনুষ্ঠিত হয়।
