জেলার সোনারগাঁও উপজেলায় সাইবার অপরাধ চক্রের মূল হোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার কাঁচপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মাকসুদুর রহমান, হাবিবুর রহমান হাবিব, আমিনুল ইসলাম, বিপ্লব হোসেন ও মেহেদী হাসান। এ সময় তাদের কাছ থেকে আইএমইআই নাম্বার পরিবর্তনের কাজে ব্যবহৃত পাঁচটি ডিভাইস, একটি ল্যাপটপ, এক শ মোবাইল সেট, তিনটি সিপিও, তিনটি মনিটর ও বিভিন্ন ধরনের মালামাল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার কাঁচপুর সোনাপুর মতিন খাঁন প্লটের দুটি দোকানে মোবাইল ফোন সার্ভিসিংয়ের নামে সাইবার অপরাধ চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মোস্তফা মোবাইল সার্ভিসিং সেন্টার ও রিয়াজ নেটওয়ার্ক সাভির্সিং সেন্টারে অভিযান চালিয়ে পুলিশ এসব সরঞ্জামাদিসহ তাদের গ্রেফতার করে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
